1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বড়ইতলা আদর্শ কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:25 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

বড়ইতলা আদর্শ কিন্ডারগার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  • Update Time : Saturday, February 15, 2025
  • 265 Time View

সাদ্দাম উদ্দিন রাজ, রায়পুরা :

নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নে বড়ইতলা আদর্শ কিন্ডারগার্টেন এর ৫তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ফেব্রয়ারী))  দিনব্যাপী বিদ্যালয় চত্বরে ক্রীড়া  প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুর রহমান খোকন।

প্রতিষ্ঠানটির সভাপতি জহিরুল ইসলামে’র এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন, বিএনপি যুব বিষয়ক সম্পাদক আসাদুর রহমান মিলন, পৌরসভা যুবদলের আহবায়ক সাইফুল ইসলাম সোহেল, সদস্য সচিব সুমন নেওয়াজ, যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির ভূঁইয়া, সিদ্দিকুর রহমান, তোফাজ্জল হোসেন, কবির হোসেন প্রমুখ।

এছাড়াও উপজেলা ইউনিয়ন বিএনপির দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবক স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষকতা ছিলেন নিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, চরসুবুদ্ধি ইউপি সদস্য জাকির হোসেন ও শফিকুল ইসলাম ভূঁইয়া।

ক্রীড়া প্রতিযোগিতায় ১০টিরও বেশি খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। যেমন খুশি তেমন সাজো এবং আমন্ত্রিত ছোট ছোট ছেলেদের জন্য মোরগ লড়াই খেলা অনুষ্ঠানটি হয়েছিল বিশেষ উপভোগ্য।

এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন,অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। স্কুলের মাঠ সাজানো হয়েছিল সুন্দরভাবে। খেলাধুলার পাশাপাশি বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছে।

পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

রাজ/এন’নস/এমনআ/

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host