
এম নূরউদ্দিন আহমেদ :
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় রায়পুরায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপির অন্যতম সদস্য ইফতেখার আহমেদ ভুইয়া ইতুর আয়োজনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত হয়ে খালেদা জিয়ার শারীরিক উন্নতি, দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ মোনাজাত করেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় পুরো দেশের মানুষ আজ প্রার্থনায় শামিল হয়েছে। নেতারা আরও বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে খালেদা জিয়ার সুস্থতা দেশের গণতন্ত্রপন্থী মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দোয়া মাহফিলে দেশের শান্তি, সমৃদ্ধি এবং জনগণের কল্যাণের কথাও উল্লেখ করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির অন্যতম সদস্য ইফতেখার আহমেদ ভুইয়া ইতু, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র মো. আবদুল কুদ্দুস মিয়া, থানা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল বাছেদ, জেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক মো. তৌফিকুল হক, বিশিষ্ট ঠিকাদার মো. মজিবুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তাগন সাবেক প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহান আল্লাহ তায়ালার নিকট বিশেষ প্রার্থনা করেন।
Leave a Reply