1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রাজধানী থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ সাংবাদিক পুত্র নাহিদ, ৩ দিনেও খোঁজ মিলেনি - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 12:45 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রাজধানী থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ সাংবাদিক পুত্র নাহিদ, ৩ দিনেও খোঁজ মিলেনি

  • Update Time : Friday, September 26, 2025
  • 207 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

রাজধানীর নদ্দা এলাকায় মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়েছেন সাংবাদিক পুত্র নাহিদ (১৩)। আজ শুক্রবার পর্যন্ত তিন দিনেও তার কোনো খোঁজ মেলেনি। বিষয়টি নিয়ে পরিবার, স্বজন ও স্থানীয়রা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

পরিবারের সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে নাহিদ নিয়মিত পড়াশোনা শেষে নদ্দার “মারকাযুত তাকওয়া” মাদ্রাসা থেকে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। প্রতিদিনের মতো সেদিনও পরিবারের সদস্যরা ভেবেছিলেন, কিছুক্ষণের মধ্যেই সে বাসায় ফিরবে। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও নাহিদ আর বাড়ি ফেরেনি। ফোন ও পরিচিত মহলে খোঁজাখুঁজি করেও কোনো তথ্য মেলেনি।

নাহিদের বাবা, যিনি একটি জাতীয় দৈনিকের সাংবাদিক হিসেবে কর্মরত আছেন, তিনি জানান “আমার ছেলেকে আমরা কোনোভাবেই খুঁজে পাচ্ছি না। সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। তিন দিন হয়ে গেলেও কোনো খবর নেই। আমরা দারুণ দুশ্চিন্তায় আছি। আশঙ্কা করছি, হয়তো ছেলেকে অপহরণ করা হয়েছে।” তিনি আরও বলেন, “পুলিশকে আমরা লিখিতভাবে জানিয়েছি। দ্রুত নাহিদকে উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা চাই।” এবিষয়ে রাজধানীর ভাটেরা থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং ২৫/০৯/২০২.

বিষয়টি নিয়ে ভাটেরা থানার তদন্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নাহিদের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তৎপরতা শুরু করেছে। তার শেষ অবস্থান নির্ধারণে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি, গোয়েন্দা টিমও কাজ করবে। তিনি আরও বলেন, “আমরা আশা করছি দ্রুতই নাহিদকে খুঁজে পাওয়া যাবে। শিশুটির অবস্থান শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

এলাকায় এমন একটি ঘটনায় স্থানীয়রা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। তারা বলছেন, রাজধানীর মতো জায়গায় দিনের বেলায় এভাবে একটি শিশু নিখোঁজ হওয়া অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা। নাহিদের মা অশ্রুসিক্ত কণ্ঠে জানান, “আমার ছেলেটা খুব শান্ত-শিষ্ট। কখনো বাড়ির বাইরে বেশি সময় কাটায় না। আমি শুধু আমার ছেলেকে সুস্থভাবে ফিরে চাই।”

তিন দিনেও কোনো খোঁজ না মেলায় নাহিদের পরিবার এখন চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। তারা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন এবং কেউ যদি নাহিদের অবস্থান সম্পর্কে তথ্য জানেন তবে নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করেছেন। প্রয়োজনে নিচের মোবাইল নাম্বারে কল করে জানালেই হবে। 01716001471, 01790556820 , 01790556820

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host