1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় অবৈধভাবে মাটি কাটায় ৯জনকে ৩ দিনের জেল ও এক লাখ টাকা জরিমানা - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 8:22 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় অবৈধভাবে মাটি কাটায় ৯জনকে ৩ দিনের জেল ও এক লাখ টাকা জরিমানা

  • Update Time : Monday, December 1, 2025
  • 106 Time View

মো. তৌফিকুল হক, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদে আড়িয়াল খাঁ নদীর তীর থেকে অবৈধভাবে মাটি কাঁটার দায়ে নয়জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন দিনের কারাদণ্ড ও ইটভাটার মালিক মো. মনিরুজ্জামানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (১ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার দিকনির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পালের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের আড়িয়াল খাঁ নদীর তীর ঘেষে দীর্ঘদিন ধরে অনুমোদন ছাড়া গভীরভাবে মাটি কাটার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এরই প্রেক্ষিতে প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অবৈধ মাটি কাটায় জড়িত নয়জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মাটি কাটার ক্ষতির দায়ে ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মুনমুন পাল জানান, মাটি কাটার কারণে পরিবেশের ক্ষতি, কৃষিজমির উর্বরতা হ্রাস ও ভবিষ্যতে ভাঙনসহ নানা ধরনের ঝুঁকি বাড়ছে। সতর্ক করেও কাজ না করায় কঠোর ব্যবস্থা নিতে হয়েছে। অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

স্থানীয়দের দাবি, প্রশাসনের এ পদক্ষেপে এলাকা জুড়ে পরিবেশ বিপর্যয় রোধে ইতিবাচক প্রভাব পড়বে এবং মাটি ব্যবসায়ীদের অনিয়ম কমে আসবে।

মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ৯ জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী আরও একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ রক্ষা ও নদীর তীর সংরক্ষণে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host