1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় অবৈধ দোকান উচ্ছেদ ও ভ্রাম‍্যমান আদালতে ৩২ হাজার টাকা জরিমানা - Narsingdir Notun Shomoy
April 15, 2026, 11:13 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় অবৈধ দোকান উচ্ছেদ ও ভ্রাম‍্যমান আদালতে ৩২ হাজার টাকা জরিমানা

  • Update Time : Thursday, July 10, 2025
  • 347 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় শ্রীরামপুর রেলগেট সংলগ্ন  রায়পুরা বাজারে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ জন ব্যবসায়ীকে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানার নেতৃত্বে   এ অভিযান পরিচালনা করেন।

এতে রেলগেট ও রায়পুরা বাজার এলাকার কিছু অসাধু ব্যবসায়ী সড়কের জায়গা দখল করে দোকান গড়ে তোলায় এলাকাবাসী ও পথচারীরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছিলেন। এমন পরিস্থিতিতে অভিযান চালিয়ে ফুটপাত ও রাস্তা দখল করে রাখা দোকানপাট উচ্ছেদ করে জরিমানা আদায় করা হয়।

এছাড়াও দিনের বেলায় পৌর এলাকায় ইট-বালুবাহী ট্রাক্টর চলাচলের বিধিনিষেধ অমান্য করায় স্থানীয় সরকার আইন-২০০৯ অনুযায়ী এক ট্রাক্টর চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।

অভিযান শেষে মো. মাসুদ রানা বলেন, “জনসাধারণের চলাচলের সুবিধা নিশ্চিত করতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে। অভিযান পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী মোঃ রুবেল সরকার, সচিব মো. মনিরুজ্জামান, ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host