1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় ইউপি সদস্যকে হত্যা চেষ্টা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:15 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় ইউপি সদস্যকে হত্যা চেষ্টা, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

  • Update Time : Saturday, April 12, 2025
  • 130 Time View

মো. সাইফুল ইসলাম, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় প্রশাসনের নিকট নিজের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছে প্রতিপক্ষের ছোড়া গুলিতে আহত মো. কাজল মিয়া নামে এক ইউপি সদস্য। তাকে হত্যা চেষ্টায় পরপর তিনবার তার উপর গুলি চালায় দুর্বৃত্তরা। সেই সাথে ওই ইউপি সদস্যের বাড়িতে একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়।

শনিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার অলিপুরা ইউনিয়নের বোয়ালমারা এলাকায় ইউপি সদস্যের নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ভুক্তভোগী মো. কাজল মিয়া।

লিখিত বক্তব্যে তিনি বলেন, এলাকায় আধিপত্য বিস্তার লাভ করতে প্রভাবশালী একটি গোষ্ঠি দীর্ঘদিন যাবত নানান ভাবে হুমকি ও হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছে। ওই গোষ্ঠির বিরুদ্ধে প্রতিবাদ করতে যাওয়ায় আমাকে  পরপর তিনবার গুলি করে হত্যা চেষ্টা করা হয়। এসব ঘটনার পর এলাকার সকল মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। তাদের কারনে এখন ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, হামলার ঘটনায় বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর করা হয়েছে, ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে। প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে গুরুতর আহত অবস্থায় দীর্ঘ দুই মাস হাসপালে চিকিৎসা নিয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি।

এমতাবস্থায় আবারও আমাকে হত্যার জন্য উঠে পড়ে লেগেছে তারা। তবে প্রশাসন আমাকে খুব ভালো সহযোগীতা করে আসছে। এসব ঘটনায় কয়েকটি মামলা করা হলেও মূল আসামিরা এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। সংবাদ সম্মেলনের মাধ্যমে বক্তারা দ্রুত বিচার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ দাবি করেন। পাশাপাশি তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, উক্ত ঘটনায় মামলা হয়েছে, আসামি ধরতে তৎপর রয়েছে রায়পুরা থানা পুলিশ।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host