1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তোলায় যুবকের কারাদণ্ড, ছাত্রী বহিষ্কার - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:36 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় এসএসসি পরীক্ষায় প্রশ্নপত্রের ছবি তোলায় যুবকের কারাদণ্ড, ছাত্রী বহিষ্কার

  • Update Time : Monday, April 21, 2025
  • 112 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে সরকারি আদেশ অমান্য করে রায়পুরা সরকারি কলেজ কেন্দ্রের নিরাপত্তা প্রাচীর টপকিয়ে কেন্দ্রে প্রবেশ করে মুঠোফোনে প্রশ্নপত্রের ছবি তোলার অপরাধে ওবায়দুল্লাহ (১৯) নামে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

অন্যদিকে ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ইসরাত জাহান নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। ওই ছাত্রী আদিয়াবাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজকে  থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ভ্রাম্যমান আদালতের মাজিস্ট্রেট ও রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা।

তিনি বলেন, এসএসসি পরীক্ষায় গণিত পরীক্ষা চলাকালীন সময়ে রায়পুরা সরকারি কলেজের দেওয়াল টপকিয়ে এক যুবক কেন্দ্রে প্রবেশ করে প্রশ্ন পত্রের ছবি তুলে তা বাহিরে প্রকাশ করতে চাচ্ছিলো। এসময় তাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ওই যুবকের মুঠোফোন জব্দ করা হয়েছে। তাকে কারাগারে পাঠানো হয়েছে। একই দিন ফখরুল আলম আরমান উচ্চ বিদ্যালয়ে নকল করার অপরাধে এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।

এ ধরণের অভিযান পরিক্ষা শেষ না হওয়া পর্যন্ত  চলমান থাকবে।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host