1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় কৃতি শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে "তারুণ্যের বাতিঘর" - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 12:45 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় কৃতি শিক্ষার্থীদের জন্য সংবর্ধনার আয়োজন করেছে “তারুণ্যের বাতিঘর”

  • Update Time : Thursday, October 2, 2025
  • 156 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদী জেলার রায়পুরায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন “তারুণ্যের বাতিঘর, রায়পুরা পাবলিকিয়ান পরিবার ” গত বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজকরা জানান, রায়পুরা উপজেলা থেকে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠন। এই সংগঠনের উদ্যোগে ২০২২-২৩, ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রায়পুরা উপজেলা থেকে যে সকল শিক্ষার্থী বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ,মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদেরকে প্রেরণা যোগাতে ও উৎসাহিত করতে এই সংবর্ধনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রায় দুইশতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্তিতি ও আন্তরিক সহযোগিতা অনুষ্ঠান কে স্বার্থক করে তুলেছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মো: ইমরান মিয়া এবং সঞ্চালনায় ছিলেন সংগঠনের সদস্য সচিব মুকুল আহমেদ।

এই সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: মাসুদ রানা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও তরুণ রাজনীতিবিদ হাজী ইকবাল হোসেন শ্যামল, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. আবুল কালাম আজাদ, রায়পুরা সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হামিদ, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আজম কাঞ্চন , সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান রাহাত, সাদ্দাম হোসেন, আনোয়ার হোসেন, মো: শাহীন সহ সাবেক-বর্তমান অনেক পাবলিকিয়ান শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিজ্ঞতা ও অনুভূতি ব্যক্ত করেন। অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের বক্তব্য শেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host