1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় ট্রেনে কাটা ৫ মরদেহের পরিচয় মেলেনি, বেওয়ারিশ হিসেবে দাফন - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:27 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় ট্রেনে কাটা ৫ মরদেহের পরিচয় মেলেনি, বেওয়ারিশ হিসেবে দাফন

  • Update Time : Tuesday, July 9, 2024
  • 321 Time View

এম নূরউদ্দিন আহমেদ :

নরসিংদীর রায়পুরা উপজেলার কমলপুরের রেললাইন থেকে উদ্ধার হওয়া ছিন্ন-বিচ্ছিন্ন পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত না হওয়ায় বেওয়ারিশ হিসেবে দাফন করেছে রেলওয়ে পুলিশ। সোমবার (৮ জুলাই) দিবাগত রাত ১২টায় নরসিংদী সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নরসিংদী রেলওয়ে স্টেশনে কবরস্থানে তাদের দাফন করা হয়।

এ ঘটনায় রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে স্টেশন মাস্টার আশরাফ আলী বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে নরসিংদীর রায়পুরা উপজেলার কমলপুর রেললাইনে ট্রেনে কাটা পড়া পাঁচজনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। নিহত পাঁচজনের সবাই পুরুষ। তাদের মধ্যে দুইজন ১৪ থেকে ১৫ বছর বয়সী কিশোর, একজনের বয়স আনুমানিক ২০ বছর এবং অপর দুজনের ৩০ ও ৪৫ বছর বয়সী। খবর পেয়ে রেলওয়ে পুলিশ, পিবিআই, রায়পুরা থানা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধারে কাজ করেন।

পরে মরদেহের পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পুলিশ ব্যুরো অব ইনভিস্টিগেশন (পিবিআই)। তবে জাতীয় সার্ভারে ফিঙ্গারপ্রিন্ট না মেলায় পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি রাত পর্যন্ত কোনো স্বজন পরিচয় শনাক্ত করেনি। সব মরদেহ রেললাইনের কাছাকাছি পড়ে থাকায় মৃত্যুর কারণ নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে।

মেথিকান্দা রেলস্টেশন মাস্টার আশরাফ আলী বলেন, সোমবার ভোর চারটা থেকে ছয়টার মধ্যে এই দুর্ঘটনা ঘটতে পারে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনে কাটা পড়ে এই পাঁচজনের মৃ*ত্যু হয়েছে। ট্রেনটি মেথিকান্দা স্টেশন ৫টা ৪৮ মিনিটে অতিক্রম করে। মেথিকান্দা রেলস্টেশন থেকে দেড় কিলোমিটার পশ্চিমে এ ঘটনা ঘটে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো: শহীদুল্লাহ জানান, পিবিআই হাতের ছাপ সংগ্রহ করলেও তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে তাদের কোনো জাতীয় পরিচয়পত্র নেই। আমরা মরদেহগুলোর ডিএনএ ও ভিসেরা সংগ্রহ করেছি। এগুলো ঢাকার মালিবাগের সিআইডি ল্যাবে পাঠানো হবে। ডিএনএ পরিচয় শনাক্তে ও ভিসেরার মাধ্যমে তারা কোনো নেশা করেছে কি-না শনাক্ত করা যাবে। আর মরদেহগুলো ময়নাতদন্ত শেষে রেলওয়ে কবরস্থানে সিরিয়ালভাবে দাফন করা হয়েছে। আর এটি হত্যা নাকি দুর্ঘটনা ময়নাতদন্তের রিপোর্ট আসলেই বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host