1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় তপা এন্টারপ্রাইজে দূধর্ষ চুরি; সর্বহারা ভুক্তভোগীর পরিবার   - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:10 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় তপা এন্টারপ্রাইজে দূধর্ষ চুরি; সর্বহারা ভুক্তভোগীর পরিবার  

  • Update Time : Monday, October 7, 2024
  • 299 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :  নরসিংদীর আবারও ঘটেছে দূধর্ষ চুরির ঘটনা। চুরি যেন কোন ভাবে থামছেই না। বর্তমানে রয়েছে আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি। রায়পুরা উপজেলা চত্বরে গতরাতে বীর মুক্তিযোদ্ধা মৃত. হাফিজ উদ্দিন মোল্লার ছেলে হানিফ উদ্দিন মোল্লার মেসার্স তপা এন্টারপ্রাইজ নামে একটি দোকান ও গোডাউনে তালা কেটে মটার ও ভ্যারাইটিজ মালামালসহ প্রায় ২৫/২৬লাখ টাকার মালামাল ও প্রয়োজনীয় দলিলপত্র নিয়েগেছে চুরেরা।

এজাহার সূত্রে জানাগেছে, রায়পুরা উপজেলা সংলগ্ন মোল্লা মার্কেটে স্টেশনারি কম্পিউটার ফটোকপির দোকানী দোকানদারি করিয়া আসিতেছে বহু বছর যাবত হানিফ উদ্দিন মোল্লা ও তার পরিবার। কিন্তু গত ৪-১০ ২০২৪ ইং তারিখ রাত আনুমানিক ০৯ ঘটিকার সময় প্রতিদিনের মতো স্টেশনারি দোকান খানা সাটারে তালা মারিয়া বাড়িতে যায়। দোকানে উক্ত রাত্রিতে পূর্ব শত্রুতার জের ধরে আসামি আবু হানিফ মিয়া, পিতা মৃত; সোনা মিয়া, শাহান শাহ্, পিতা আবু হানিফ, সাং -পূর্ব হরিপুর। আব্দুল আলী মোল্লা, পিতা- লাল মিয়া, হেলেনা বেগম, স্বামী – গাজী আশরাফ, রাজা মিয়া পিতা, মৃত: মোহাম্মদ আলী, সর্ব সাং শ্রীরামপুর উত্তরপাড়া। থানা রায়পুরা, জেলা নরসিংদীগন আরো অজ্ঞাতনামা ৪-৫ জনসহ দা, কিরিচ, শাবল, রড ইত্যাদি মারাত্বক অস্ত্রে সজ্জিত হয়ে স্টেশনারি ও ফটোকপি কম্পিউটার কম্পোজ মেসার্স তপা এন্টারপ্রাইজ মার্কেটের তিনটি সাটারে ৪টি তালা ও ১টি গোডাউনের দরজার তালা ভাঙ্গিয়া নগদ ৩ লক্ষ টাকা দশটকেট সিগারেট, দুটি ল্যাপটপ, দুটি মোবাইল ফোন এবং রায়পুরা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধীনস্থ ঠিকাদারের নিকট ভাড়া দেওয়া গোডাউন থেকে মূল্যবান মোটর ও ইলেকট্রনিক্স সরঞ্জাম প্রায় মূল্য ১৫ লক্ষ টাকা, সর্বমোট ২৬ লক্ষ টাকা নগদসহ মালামাল চুরি করে নিয়ে যায়। পরে ৫-১০ ২০২৪ তারিখ ভোর অনুমান ৪:২০ ঘটিকার সময় হোটেলে থাকা বাবুর্চি ঘটনার আওয়াজ শুনতে পেয়ে বাড়িতে খবর দেই, পরে হানিফ উদ্দিন মোল্লাসহ দোকানিরা দৌড়ে এসে ১নং আসামি পালিয়ে যাওয়ার সময় তার হাতে থাকার টস লাইট দিয়ে দেখতে পাই। উক্ত ঘটনায় রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এছাড়াও রায়পুরা সরকারি কলেজ রোডে গৌরাঙ্গের মোড় থেকে তুলাতলী রাস্তার আশেপাশে প্রতিনিয়ত ঘটছে চুরির ঘটনা। নির্ঘুম রাত কাটাচ্ছে শতাধিক পরিবার।

এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তার সাথে প্রতিবেদক কথা বললে তিনি জানান ঘটনাস্থল পরিদর্শন করেছি সংশ্লিষ্ট বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host