1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় দূর্বৃত্তদের গুলিতে সাংবাদিক আহত - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 12:41 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় দূর্বৃত্তদের গুলিতে সাংবাদিক আহত

  • Update Time : Tuesday, August 13, 2024
  • 328 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির (৪২) নামে স্থানীয় এক সাংবাদিককে গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে রায়পুরা শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত মনিরুজ্জামান মনির রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দেশ রুপান্তর পত্রিকার রায়পুরা প্রতিনিধি। তিনি উপজেলার মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জের ধরে দুপুর ১২টার দিকে সাংবাদিক মনিরুজ্জামান রায়পুরা পৌরসভার শ্রীরামপুর বাজারে গেলে সেখানে দূর্বৃত্তরা তার উপর হামলা করে। তখন সে প্রাণ রক্ষার্থে একটি চাউলের দোকানের ভিতর প্রবেশ করলে, সেখান থেকে হামলাকারীরা তাকে বাহিরে বের করে হাতে ও পায়ে গুলি করে এবং হাতুড়ি দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার তাকে ঢাকায় প্রেরণ করে।

আহত সাংবাদিক মনিরুজ্জামান মনির রক্তাক্ত শরীর নিয়ে বলেন, আমি পত্রিকায় সন্ত্রাসীদের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করি। তাই সন্ত্রাসী রুবেল ও তার বাহিনীরা ক্ষিপ্ত হয়ে দীর্ঘদিন ধরে আমাকে মেরে ফেলার জন্য পায়তারা চালাচ্ছে। আজকে সংবাদ সংগ্রহের কাজে পৌরসভার শ্রীরামপুর গরুবাজারের একটি স’মিলের কাঠ চুরি হওয়ার একজন ব্যবসায়ী আমাকে ফোন দেয়। পরে আমি ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলায় যাওয়ার পথে শহীদ মিয়ার চাউলের দোকানের সামনে আমাকে আক্রমণ করে। পরে তারা আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং আমার হাতে ও পায়ে গুলি করে আমাকে আহত করে। আমার জন্য সকলে দোয়া করবেন। সেই সাথে রায়পুরায় সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করার জন্য অনুরোধ জানাচ্ছি।

এ ঘটনার সময় রায়পুরা থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামান মনিরের খোঁজখবর নেন ও রায়পুরা শহরে নিরাপত্তা জোরদার করেন।

এ ঘটনায় রায়পুরা প্রেসক্লাব, নরসিংদী সাংবাদিক ইউনিয়ন, নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব, রায়পুরা সাংবাদিক ফোরাম সহ নরসিংদী জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠন সহ নেতারা তীব্র নিন্দা জ্ঞাপন করে অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক বিচারের দাবী জানান।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মন বলেন, হাতে এবং পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত আছে। অবস্থা আমাদের অনুকুলে না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host