
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা। শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন নরসিংদী -৫, রায়পুরা আসনে বিগত জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের কান্ডারী, কেন্দ্রীয় বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
এতে রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ, চান্দের কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বায়েজিদ ভুইয়া, যুবদলনেতা হুমায়ূনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগন সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পুজা আন্দোলন মুখর পরিবেশ উদযাপন করার আহবান জানান।
এন’নস/এমনআ /জুয়েল
Leave a Reply