1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোডাউন - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:15 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মোটরসাইকেল শোডাউন

  • Update Time : Saturday, November 22, 2025
  • 88 Time View

এম নূরউদ্দিন আহমেদ :  নরসিংদী-৫ (রায়পুরা ২০৩) আসনে বিএনপির প্রার্থী নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ। মনোনয়ন বঞ্চিত প্রার্থীরা ও তাদের সমর্থকরা শনিবার (২২ নভেম্বর) সকালে শত শত মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা বের করে নিজেদের দাবি ও অবস্থান প্রকাশ করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মাঝে তুলে ধরার উদ্দেশ্যে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত রায়পুরার বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে ছিল উৎসবমুখর পরিবেশ। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা জানান, তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কেন্দ্রে থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে, তারা জনগণের সঙ্গে সম্পৃক্ত নন। এতে করে মাঠপর্যায়ে সংগঠন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই তারা দ্রুত নরসিংদী-৫ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের পরিবর্তন দাবি করেন।

দিনব্যাপী শোভাযাত্রার পাশাপাশি বিএনপির কর্মীরা জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বিষয়ে প্রচারণা চালান। এতে অংশ নেয় উপজেলার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা। শোভাযাত্রার নেতৃত্ব দেন নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূইয়া রুহেল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, এবং জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল।শোভাযাত্রাটি আমিরগঞ্জ এলাকা থেকে শুরু হয়ে হাইরমারা, চরসুবুদ্ধি, মির্জানগর, পলাশতলী, চান্দেরকান্দি ইউনিয়ন, রায়পুরা পৌরসভা ও পূর্বাঞ্চলের বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে শেষ হয়। পুরো যাত্রাপথে নেতাকর্মীদের স্লোগান, ব্যানার ও ফেস্টুনে মুখর ছিল এলাকা।

নেতাকর্মীরা বলেন, বিএনপির সংস্কারমূলক ৩১ দফা কর্মসূচি জনগণের মুক্তি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা ও রাষ্ট্রের ন্যায্যতার জন্য একটি ঐতিহাসিক রূপরেখা। তাই এ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে তারা মাঠে নেমেছেন। পাশাপাশি তারা জোর দাবি জানান- রায়পুরা আসনে তৃণমূলের পছন্দের, জনপ্রিয় ও গ্রহণযোগ্য একজন নেতাকে মনোনয়ন দিতে হবে, যিনি জনগণের পাশে থেকে দীর্ঘদিন কাজ করেছেন এবং সংগঠনকে এগিয়ে নিতে সক্ষম। স্থানীয় রাজনীতিতে এ ধরনের শোভাযাত্রা সাম্প্রতিক সময়ে অন্যতম বড় রাজনৈতিক প্রদর্শনী হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, এই শোভাযাত্রা রায়পুরা ও আশপাশের এলাকায় বিএনপির তৃণমূল সংগঠনের সক্রিয়তা ও উচ্ছ্বাসের ইঙ্গিত দেয়। এসময় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ হোসেন নাহিদ মোল্লা, জেলা তাতীদলের প্রচার সম্পাদক সাংবাদিক বশির আহম্মেদ মোল্লাসহ হাজারো নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host