
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদী রায়পুরায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে পালিত হলো ঐতিহাসিক ৭ই-মার্চ দিবস। বৃহস্পতিবার (৭মার্চ) সকাল রায়পুরা উপজেলা প্রশাসন জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি সূচনা হয়, সকাল ৯ টা ৩০ ঘটিকার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে সমাপ্তি হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার নজরুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নূরদ্দিন মো. জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান, চান্দের কান্দি ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন খন্দকার মিতুল, প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাংসদ ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামানসহ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মুক্তি যোদ্ধের প্রকৃত ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানান।
Leave a Reply