1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:23 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

  • Update Time : Tuesday, March 26, 2024
  • 451 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

বাঙালির গৌরবদীপ্ত স্বাধীনতার দিন আজ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। প্রতিবছর বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় দিনটি পালন করে জাতি।

মঙ্গলবার (২৬ মার্চ) নরসিংদীর রায়পুরায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা হয়। পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলীন শহীদ চৌধুরী, রায়পুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাফায়েত হোসেন পলাশ, নরসিংদী- ৫, আসনের সংসদ সদস্যের প্রতিনিধি, রায়পুরা প্রেসক্লাব, মুক্তি যোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েলসহ, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

এরপর মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামিলীগ, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারী, বেসরকারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এছাড়া রায়পুরা প্রেসক্লাব সংলগ্ন রেললাইনের পাশে গণকবরে সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাত করা হয়।
পরে রায়পুরা সরকারি কলেজ মাঠে আলোচনা সভা বিজয় মঞ্চ তৈরী করে উপজেলা প্রশাসন। বিভিন্ন মনোরম ডিসপ্লে, পুলিশ ও বীর মুক্তিযোদ্ধাদের প্যারেডের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক সংগঠন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host