1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:19 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় যথাযোগ্য মর্যাদায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • Update Time : Friday, February 21, 2025
  • 217 Time View

রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:

“৫২’র চেতনা ২৪এর প্রেরণা” এই স্লোগানকে সামনে রেখে   সারাদেশের ন্যায় নরসিংদীর রায়পুরায়ও উপজেলা প্রশাসনের নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।

একুশের প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রায়পুরা থানা, পৌরসভা, রাজনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, রায়পুরা প্রেসক্লাব, রিপোর্টাসক্লাব, সাংবাদিক ফোরাম, সামাজিক সংগঠন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত ও প্রার্থনা করা হয়।

পরে সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, উপজেলা সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host