1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় রোগের প্রভাব কমানোর জন্য ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত  - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:22 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় রোগের প্রভাব কমানোর জন্য ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন অনুষ্ঠিত 

  • Update Time : Monday, May 26, 2025
  • 256 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় স্থানীয় জনগণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ সুরক্ষায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের ব্র্যাক কর্তৃক আয়োজিত মশাবাহিত রোগ ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রভাব কমানোর জন্য মশার উৎপত্তিস্থল দূরীকরণ এবং কমিউনিটির মানুষের মাঝে মশাবাহিত রোগ বিষয়ে সচেতনতা সৃষ্টি করার জন্য পৌর এলাকায় ব্র্যাকের ক্লিনিং ক্যাম্পেইন শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ মে) সকালে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প (ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি) এর আয়োজনে এবং রায়পুরা পৌরসভা ও বাংলাদেশ ওয়েষ্ট টিট্রমেন্ট প্ল্যান্ট লিমিটেড সহযোগিতায় এই ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা।

“নিজ নিজ পরিবেশ পরিষ্কার রাখুন, দেশকে রাখুন সুন্দর’ এই স্লোগানকে সামনে রেখে অংশগ্রহণকারীরা মাস্ক পরে হাতে ঝাড়ু ও অন্যান্য সরঞ্জাম নিয়ে পৌর এলাকার রায়পুরা বাজার বাসস্ট্যান্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।

এসময় রায়পুরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো.  মনিরুল ইসলাম, পৌর কর নির্ধারক মোঃ জাহাঙ্গীর আলম, পৌর কর আদায়কারী রোকন, বশির ফকির রায়পুরা বাজার কমিটির সভাপতি মোঃ ফারুক মিয়া, সাধারণ সম্পাদক সারোয়ার মোল্লা, ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ প্রজেক্ট (রায়পুরা শাখা) অফিসার মো: সোহান খান, টিভি কন্টোল প্রজেক্ট অফিসার মো. শাহ আলম, পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host