
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদী রায়পুরায় সাহেরচর স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ফেব্রয়ারী) দিনব্যাপী বিদ্যালয় চত্বরে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অত্যন্ত বর্ণিল সাজে ও আলোকসজ্জায় চমৎকার ডিসপ্লের মাধ্যমে ক্রিয়া প্রতিযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক নির্বাহী সদস্য ও রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব জামাল আহমেদ চৌধুরী।
অনুষ্ঠানের প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ফাইজুর রহমান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শৈলাশ চন্দ্র দাস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাবেক কৃষি বিষয়ক সম্পাদক ও সাহসী গণমাধ্যম কর্মী মো. তৌফিকুল হক, রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মোহাম্মদ গোলাপ মিয়া, বিএনপি নেতা মো. সেন্টু মিয়া ও আব্দুস সাত্তার সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।
তৌফিক/এন’নস/এমনআ
Leave a Reply