1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় বাঁশগাড়ীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:27 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় বাঁশগাড়ীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন

  • Update Time : Monday, April 1, 2024
  • 751 Time View

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১এপ্রিল) সকালে বাঁশগাড়ী পোড়ান বাজারে মেসার্স হাসান ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো. মোসলেহ উদ্দিন এর ব্যবস্থাপনায় এই শাখাটির আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করলো।

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি রায়পুরা শাখা প্রধান ও ফার্স্ট এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ আহসান উল্লাহর সভাপতিত্বে ও ইসলামী ব্যাংক রায়পুরা শাখা কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন এর সঞ্চালনায় এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ঢাকা ইস্ট জোন এর প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মিজানুর রহমান ভুইয়া।

এতে স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক রায়পুরা শাখার প্রিন্সিপাল মো. জিয়াউর রহমান।

এজেন্ট ব্যাংকিং শাখার উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাতুল হাসান জাকির, পাড়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, ইসলামী ব্যাংক বাংলাদেশ (পিএলসি) বাঁশগাড়ী পুরান বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট এর স্বত্বাধিকারী মো. মোসলেহ উদ্দিন, বাঁশগাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. শফিকুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবে সভাপতি ও বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এম নূর উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ, বাঁশগাড়ী নিউ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সিরাজী প্রমূখ।

এসময় বাশঁগাড়ী বাজার জামে মসজিদ ইমাম মুফতি শহিদ আহম্মদ,নরসিংদী জেলা সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক ও দৈনিক মানবজমিন জেলা প্রতিনিধি বশির আহম্মদ মোল্লা,বাঁশগাড়ী ইউনিয়ন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আকবার, রায়পুরা শাখার এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা আবু হানিফ, ইউনিয়ন পরিষদ সাবেক সচিব রবিউল্লাহ, বাঁশগাড়ী বাজার খান কম্পিউটারের পরিচালক মো. সাদ্দাম হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তাগন উক্ত এজেন্ট ব্যাংকিং শাখার উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host