
নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় ২৯শে মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তৃতীয় ধাপে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন। প্রচারণা করতে গিয়ে প্রতিপক্ষ আবেদ হাসান রুবেল ও তার সমর্থকরা পিটিয়ে হত্যা করে ভাইস চেয়ারম্যান প্রার্থী মো. সুমন মিয়াকে।
তারই ধারাবাহিকতায় সুমন হত্যার খুনিদের ফাঁসির দাবিতে বুধবার (২৯মে) বিকালে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. ইউনুস আলী ভূঁইয়ার সভাপতিত্বে সিরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা থেকে বার বার নির্বাচিত সাংসদ, মাটিও মানুষের নেতা সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম শাহীন, সহ-সভাপতি হারুনুর রশীদ ভুইয়া,পৌর যুবলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মো. মিলন মাষ্টার, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল আমিন ভূঁইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন আলী, নিহত শহীদ মো. সুমন মিয়ার পিতা, চরসুবুদ্ধি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান হাজী নাসির উদ্দিন বক্তব্য রাখেন।
এসময় বক্তাগন প্রশাসনের প্রতি কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি হাইকোর্ট কোট, জজ কোট সন্ত্রাসী রুবেলসহ তার সাঙ্গপাঙ্গদের’কে জামিন দেয় রায়পুরার জনগণ তাদেরকে জামিন দেবে না।
প্রধান আসামি রুবেলকে ধরার জন্য প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিম্যাডাম দেন এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান। উক্ত প্রতিবাদ সভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অবশেষে বিক্ষোভ সমাবেশটি জনসমুদ্রে পরিনত হয়।
Leave a Reply