1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলী আহমেদ দুলু'র প্রার্থিতা ঘোষণা - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:25 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলী আহমেদ দুলু’র প্রার্থিতা ঘোষণা

  • Update Time : Tuesday, April 30, 2024
  • 365 Time View

নিজস্ব প্রতিবেদক:  আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরায় চেয়ারম্যান পদে প্রার্থী হিসাবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নরসিংদী জেলা আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আলী আহমেদ দুলু।

সোমবার (২৯শে এপ্রিল) মনোনয়নপত্র জমা দেয়ার পর পৌর এলাকার তুলাতুলী বাজার সংলগ্ন স্থানে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। আলী আহমেদ দুলু অলিপুরা ইউনিয়ন পরিষদের একাধিকবারের সাবেক চেয়ারম্যান।

প্রার্থিতা ঘোষণার সময় দুলু বলেন, আমি ২৫ বছর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে ছিলাম। এবারও উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে উপজেলাবাসীর সেবা করে যাবো। তৃনমূলের নেতাকর্মীরা আমার সাথে আছে। আমি তাদেরকে সাথে নিয়ে জনগনের সেবা করতে চাই।

এসময় তিনি সাংবাদিকদের মাধ্যমে স্থানীয় প্রশাসনের কাছে প্রভাবমুক্ত ও সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

মতবিনিময় সভায় রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টাস ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান, মাহবুবুল আলম লিটন, দৈনিক আমাদের নতুন সময়ের পত্রিকার রায়পুরা প্রতিনিধি মো. হারুনুর রশীদ, জনকণ্ঠের উপজেলা প্রতিনিধি অজয় সাহা-সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এন’নস/এমনআ/জুয়েল

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host