1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করতে চান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল - Narsingdir Notun Shomoy
April 19, 2026, 4:55 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করতে চান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল

  • Update Time : Thursday, May 2, 2024
  • 296 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চলছে প্রার্থীদের প্রচার প্রচারনা। তারই ধারাবাহিকতায় নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবিদ হাসান রুবেল আজ বৃহস্পতিবার মনোনয়ন পত্র দাখিল করেন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আবিদ হাসান রুবেল।

এসময় রুবেল বলেন নির্বাচিত হলে নির্বাচিত হলে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকবো। এসময় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। বর্তমান সময়ে আবেদ হাসান রুবেল জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বলেও জানিয়েছেন তার স্বজনরা।

এসময় উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, পৌরসভা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আশিক আফজাল সজিব, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. কামাল মোল্লাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন বলেন, রুবেল উপজেলা আওয়ামিলীগের একজন দলীয় প্রার্থী। দলমত নির্বিশেষে তাকে বিজয়ী করার আহবান জানান তিনি।

এন’নস/এমনআ/জুয়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host