1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
আইনশৃঙ্খলা উন্নয়নকল্পে চরাঞ্চলে শীগ্রই থানা হবে,  - ঢাকা বিভাগীয় কমিশনার - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:32 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

আইনশৃঙ্খলা উন্নয়নকল্পে চরাঞ্চলে শীগ্রই থানা হবে,  – ঢাকা বিভাগীয় কমিশনার

  • Update Time : Thursday, July 3, 2025
  • 312 Time View

এম নূরউদ্দিন আহমেদ : ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, ৫ থেকে ৮ আগষ্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিলোনা। টানা তিনদিন সরকার বিহীন দেশ ইতিহাসে এটাই প্রথম। এইসময়টা দেশকে টেনে সামনে নিয়ে গেছে সরকারি কর্মকর্তারা। এখন অনেক ধরনের চ্যালেঞ্জের মধ্যে কাজ করতে হচ্ছে। স্থানীয় সরকারগুলো ঠিকভাবে এক্টিভ নাই। অনেক জায়গায় ইউপি চেয়ারম্যান নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগীতা করা আমাদের দায়িত্ব। সামনে নির্বাচন হলে সেখানেও আমাদের কাজ করতে হবে। মানুষের যে আকাঙ্খা তা পুরণ করতে হবে।

বৃহস্পতিবার (০৩ জুলাই) দিনব্যাপী নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শনে এসে সকালে ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন তহবিল (এডিপি) এর আওতায় দুঃস্থ, অসহায় ও দরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণকালে এসব কথা বলেন তিনি।
শরফ উদ্দিন আহমদ চৌধুরী আরও বলেন, রায়পুরা উপজেলা অনেক বড় একটি উপজেলা। এখানো আইনশৃঙ্খলা পরিস্থিতি মাঝে মধ্যে খুব ভয়াবহ রুপ ধারণ করে৷ বড় উপজেলা হওয়ায় দ্রুত কাজ করা সম্ভব হয়না। চরাঞ্চলের ৬টি ইউনিয়ন নিয়ে একটি পুলিশ থানা গঠন করা হবে। আমরা প্রত্যাশা করি নতুন পুলিশ থানাটি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করা যাবে।
পরে তিনি পূর্বনির্ধারিত সূচী অনুযায়ী সেরাজনগর এম এ পাইলট উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ, শ্রীনগর ইউনিয়ন ভূমি অফিস, মরজাল ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, এডিসি (সার্বিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. কামরুল ইসলাম, অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর ঘোষ, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহন, পৌরসভার সচিব মো. মনিরুল হকসহ উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার  সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host