1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ইদ্রিস আলী মুন্সি পেলেন মাওলানা ভাসানী লিডারশীপ এ্যাওয়ার্ড  - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:44 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

ইদ্রিস আলী মুন্সি পেলেন মাওলানা ভাসানী লিডারশীপ এ্যাওয়ার্ড 

  • Update Time : Saturday, January 11, 2025
  • 290 Time View

এম নূরউদ্দিন আহমেদ : শিক্ষা ও রাজনৈতিক  ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মাওলানা ভাসানী লিডারশিপ অ্যাওয়ার্ড ২৪ পেলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি মো. ইদ্রিস আলী মুন্সি।

শনিবার (১১জানুয়ারী) বিকালে ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তন পুরানা পল্টন,  বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও সিজি কমিউনিকেশন বিডি এর যৌথ উদ্যোগে মাওলানা ভাসানী লিডারশিপ অ্যাওয়ার্ড ( ক্রেস্ট) প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  প্রধান বিচারপতি মীর হাসমত আলী বাংলাদেশ সুপ্রীম কোর্ট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ জাকারিয়া (সাবেক সচিব), সাবেক অতিরিক্ত সচিব (ম্যাজিস্ট্রেট)  রোকন উস-দোল্লা।

ইদ্রিস আলী মুন্সি  ৯০ দশকের ছাত্রদলের রাজনীতি থেকে রাজনীতি যাত্রা শুরু করেন, ১৯৯১ইং সালে রায়পুরা ডিগ্রী কলেজের ভিপি নির্বাচিত হয়। পর্যায়ক্রমে  রায়পুরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ও রায়পুরা উপজেলা যুবদলের সভাপতি, রায়পুরা পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি দায়িত্ব পালন করে আসছেন, মি.মুন্সি পেশায় একজন আদর্শ শিক্ষক। তিনি রাজ কিশোর রাধা মোহন স্কুল এন্ড কলেজ (আর,কে,আর,এম) এর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host