• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরা ম্যারাথনে দৌড়ালেন দেশি-বিদেশী হাজারো দৌড়বিদ শিক্ষক দিবসে বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের ফুল দিয়ে শুভেচ্ছা রায়পুরায় ৯’অক্টোবর ম্যারাথন উৎসব অংশ নিবে হাজারো দেশি-বিদেশি রানার রায়পুরায় উপজেলা রিপোর্টার্স ক্লাবের পরিচিতি সভা, শপথ ও দায়িত্বভার গ্রহণ রায়পুরায় হাতিম ফার্নিচার শোরুম এর শুভ উদ্বোধন রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরীর সরঞ্জামসহ আটক ১ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি লাভ করেছেন নিশাত নাফিসা রায়পুরায় ইউএনও’র কাছে খালি গায়ে এসে নতুন জামা ও অসুস্থ দিদির জন্য হুইল চেয়ার নিয়ে গেল শিশু তুলি ও কৃষ্ণ রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন প্রতিষ্ঠার প্রথম বছরেই একেএম ইন্টারন্যাশনাল এর চমক

কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি লাভ করেছেন নিশাত নাফিসা

Reporter Name
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা বিয়াম ল্যাবরেটরি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী নিশাত নাফিসা বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় দ্বিতীয় গ্রেডে বৃত্তি লাভ করেছে।

বুধবার (২৬ আগস্ট) সকালে বিয়াম ল্যাবরেটরি স্কুলের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নিশাত নাফিসার হাতে ক্রেস্ট ও বৃত্তির অর্থ তুলে দেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা।

নিশাত নাফিসা বিয়াম ল্যাবরেটরি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। তার বাবা একজন সাংবাদিক এবং রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি। মেয়ের এমন সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মো. রফিকুল ইসলামসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে এ ধরনের বৃত্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা নিশাত নাফিসার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় মনোযোগী হতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন।

এননস/এমনআ 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category