নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে রায়পুরা উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবগঠিত কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহনের পর দায়িত্বভার গ্রহণ করেন।
এতে ক্লাবের নির্বাহী উপদেষ্টা মো. জয়নুল আবেদীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। এছাড়াও ক্লাবের উপদেষ্টা মন্ডলী অন্যতম সদস্য হাবিবুর রহমান হাবিব, ইদ্রিস আলী মুন্সি, নাজমুল হক ভুইয়া মোহন, সাইফুল ইসলাম পলাশ, মো. মোস্তফা খান, বশির আহমেদ মৌলবী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ক্লাবের নবগঠিত কমিটির সভাপতি মো. মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক তাসলিমা বেগমসহ অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।
এসময় প্রধান অতিথি বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরার পাশাপাশি সমাজের অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রায়পুরার মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরতে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলেও প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি হারুনুর রশীদসহ জেলা উপজেলার সাংবাদিক বৃন্দ, শিক্ষক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরিচিতি সভা শেষে নবগঠিত কমিটির সদস্যদের মধ্যে দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অজয় সাহা।
এননস/এমনআ