1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
কোম্পানীগঞ্জের ইউএনওর নম্বর ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:42 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

কোম্পানীগঞ্জের ইউএনওর নম্বর ক্লোন করে শিক্ষকের কাছে টাকা দাবি

  • Update Time : Monday, January 6, 2025
  • 196 Time View

রিপন মজুমদার, নোয়াখালী :

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মুঠোফোন নম্বর ক্লোন করে এক মাদরাসা শিক্ষকের কাছে টাকা দাবি করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

আজগর আলী দাখিল মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা সাইফুল্লাহ বলেন, সোমবার সকালে ইউএনওর সরকারি মোবাইল নম্বর থেকে উপজেলার চরফকিরা ইউনিয়নের আজগর আলী দাখিল মাদরাসার সহকারী প্রধান শিক্ষক শামসুল আরেফিনকে ফোনে একটি কল আসে। তখন ইউএনও পরিচয়ে তিনি ওই শিক্ষককে বলেন সরকারি ভাবে ল্যাপটপ দেওয়া হবে। বরাদ্দ পেতে আধা ঘন্টার মধ্যে একটি বিকাশ নম্বরে ৯হাজার টাকা দিতে হবে। পরে আমি মাদরাসায় আসলে ওই ফোন নম্বরে কথা বলি। কিন্তু ফোনে ইউএনওর কণ্ঠ শুনে আমার সন্দেহ হয়। পরে সত্যতা যাচাইয়ের জন্য আমি ঘটনাটি সিএকে জানাই।

ইউএনও কার্যালয় সূত্রে জানা গেছে, বিষয়টি ইউএনও অবহিত হলে তিনি উপজেলার সর্বস্তরের জনসাধারণের উদ্দেশে সর্তকতামূলক একটি স্ট্যাটাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। স্ট্যাটাসে জানানো হয়, ইউএনও কোম্পানীগঞ্জের সরকারি নম্বর ক্লোন করে টাকা চাওয়া হচ্ছে।  সবাইকে সাবধান হতে এবং এ ধরনের আর্থিক লেনদেন হতে বিরত থাকতে অনুরোধ করছি।

যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম বলেন, কোনো প্রতারক চক্র তার সরকারি নম্বরটি ক্লোন করে এই প্রতারণার চেষ্টা করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক করতে স্ট্যটাস দিয়েছি।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host