1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:46 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)

  • Update Time : Tuesday, February 25, 2025
  • 149 Time View

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের একইস্থানে দুটি ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও টাকা জব্দ করা হয়।

সোমবার দিনে ও রাতে রায়পুরা ও ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

গ্রেপ্তাররা হলেন- কিশোরগঞ্জের ভৈরব থানার চন্ডিবের মধ্যপাড়া এলাকার আজগর মিয়ার ছেলে মোর্শেদ মিয়া (৩৬), একই থানার দড়িচন্ডিবের এলাকার ইদু মিয়ার ছেলে মো. সজিব (৩৮) ও মো. খোরশেদ আলমের ছেলে কাওসার মিয়া (৪২)।

পুলিশ সুপার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ সেতু সংলগ্ন নামাপাড়া এলাকায় শুক্রবার ও সোমবার দুটি ডাকাতির ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জড়িতদের ধরতে তৎপরতা শুরু করে থানা ও ডিবি পুলিশ। থানায় ডাকাতির মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করে পুলিশ।

তাদের কাছ থেকে দুটি চাপাতি, দুটি মোবাইল সেট, দুটি টর্চ লাইট, একটি চাকু ও আট হাজার টাকা জব্দ করা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ১টার দিকে নামাপাড়া এলাকায় একটি প্রাইভেট কার সড়কের উপর আড়াআড়িভাবে রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে ডাকাত দলের ১০-১২ জন সদস্য।

পরে ডাকাতরা দেশীয় অস্ত্রশস্ত্র ও হকিস্টিক দিয়ে মাইক্রোবাস ও প্রাইভেট কারের গ্লাস ভেঙে যাত্রীদের কাছ থেকে নগদ ৯৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন এবং স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়।

এর তিন দিন পর, সোমবার ভোর পৌনে ৫টার দিকে মহাসড়কের একই এলাকায় অজ্ঞাতনামা তিনজন ডাকাত একটি মোটরসাইকেলের গতিরোধ করে দুটি মোবাইল ফোন ও ৪ হাজার ৬০০ টাকা নিয়ে যায়। এসব ঘটনায় পৃথক মামলা করেন ভুক্তভোগীরা।

পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, গ্রেপ্তারদের মধ্যে মোর্শেদ মিয়া একটি ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দী দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host