
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
তারুণ্যের উৎসব ২০২৫ই উদযাপন উপলক্ষে রায়পুরা উপজেলা প্রশাসন কর্তৃক বর্ণাঢ্য র্যালী, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।
বুধবার (১৫জানুয়ারী) সকালে ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানা উক্ত কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন।

র্যালীটি উপজেলার প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে এসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন। পরে বাংলাদেশ রেলওয়ের শ্রীরামপুর রেল ক্রসিং এর পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত জায়গায় উপজেলা প্রশাসন কর্তৃক বাংলাদেশ বন বিভাগ রায়পুরা উপজেলার সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান নুরদ্দিন মো. জাহাঙ্গীর রেল কর্তৃক উচ্ছেদকৃত স্থাপনার খালি জায়গায় বৃক্ষরোপণ করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার মো. নজরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন খালি জায়গায় আগামী দিনে অব্যহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। পরে বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে পিঠা উৎসবে উপস্থিত হয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এন’নস/এমনআ
Leave a Reply