1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
তারুণ্যের উৎসব শুধু আনন্দের নয়, দায়িত্ববোধেরও উৎসব -ইউএনও মাসুদ রানা  - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:37 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

তারুণ্যের উৎসব শুধু আনন্দের নয়, দায়িত্ববোধেরও উৎসব -ইউএনও মাসুদ রানা 

  • Update Time : Tuesday, July 15, 2025
  • 261 Time View

এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে স্থানীয় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে রায়পুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা। উৎসবের অংশ হিসেবে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার অন্তর্ভুক্ত সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবের আমেজে প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় চত্বর।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সোহরাব হোসেন ভুইয়া, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি ও অভিভাবকরা এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তারা বলেন, শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “তারুণ্যের উৎসব শুধু আনন্দের নয়, দায়িত্ববোধেরও উৎসব। এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য। “দিনব্যাপী এ কর্মসূচিতে প্রায় ৫০০টিরও বেশি চারা রোপণ করা হয়।

উৎসবমুখর পরিবেশে শিশুদের হাতে হাতে গাছ লাগানো ও তা রক্ষার অঙ্গীকার ছিল বিশেষ আকর্ষণ। উল্লেখ্য, আগামী বছরব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করেছে রায়পুরা উপজেলা প্রশাসন।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host