
নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে ইদ উপহার হিসেবে শাড়ী লুঙ্গি বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা অ্যাড. এবিএম রিয়াজুল কবীর কাওছার।
রোববার (৭এপ্রিল) সকালে উপজেলার পৌর এলাকার পিটিআই স্কুল মাঠে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপির নির্দেশক্রমে আ.লীগনেতা রিয়াজুল কবির কাওছার এর ব্যক্তিগত অর্থায়নে প্রায় ২’শতাধিক সুবিধা ভোগীজনের মাঝে ইদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামিলীগ নেতা অ্যাড. এবিএম রিয়াজুল কবীর কাওছার। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইমান উদ্দিন ভুঁইয়া, যুব ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম করিম, কৃষি বিষয়ক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, সাবেক যুবও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, সদস্য খাইরুল আলম, সাবেক বিআরডি চেয়ারম্যান এমএ রব, আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা খন্দকার টিপু সুলতান, জজ মাহমুদ, সেলিনা আক্তার, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী এমদাদ হোসেন, সহ-সভাপতি ডা. মো. ফরিদ মিয়া, রায়পুরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দুলাল ভান্ডারী, বিশিষ্ট সমাজ সেবক মশিউল আলম কনক, হাইরমারা ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম, ছাত্রনেতা মো. রাজিব ও রাজনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এন’নস/এমনআ
Leave a Reply