1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ’ গ্রন্থের মোড়ক উন্মোচন - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:13 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  • Update Time : Saturday, March 2, 2024
  • 301 Time View

এম নূরউদ্দিন আহমেদ :‌‌ 

নরসিংদীতে শেকড় সন্ধানী লেখক, লোক সংস্কৃতিক গবেষক ও সংগ্রাহক ফখরুল হাসান এর ‘নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানগর গ্রামে মধ্যপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে নরসিংদীর আঞ্চলিক ভাষায় মুদ্রিত ‘নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ’ বইটির মোড়ক উন্মোচন করা হয়।

আদর্শ ছাত্র সংঘ, কিশোর উদয়ন স্টার ক্লাব ও দক্ষিণ মির্জানগর জনকল্যাণ ফাউন্ডেশন স্থানীয় এই তিনটি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে আমিরগঞ্জ ইউপির সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র সাবেক মহাপরিচালক বাংলাভিশন টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ড. আব্দুল হাই সিদ্দিকী।

গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ইকবাল হোসাইন মুরাদ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সরকারি আদিয়াবাদ ইসলামিয়া স্কুল কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেন, জাগরণী পাঠাগারের প্রতিষ্ঠাতা মাওলানা ডা অছিউদ্দীন আহমদ, লেখক ফখরুল হাসান এর সহধর্মীনী সাবিকুন্নাহার লুনা সহ দেশবরেণ্য কবি সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বহুগুণে গুণান্বিত নরসিংদীবাসীর অহংকার ‘আদর্শ ছাত্র সংঘ’র সাবেক সভাপতি, দক্ষিণ মির্জানগর জনকল্যাণ ফাউন্ডেশন’র সভাপতি, নরসিংদীর শেকড় সন্ধানী লেখক, লোক সংস্কৃতিক গবেষক ও সংগ্রাহক এই ফখরুল হাসান।

এর আগেও গতবছর তার লেখা ‘মেঘনার পাড়ে রায়পুরা’ বই প্রকাশিত হয়। লেখকের দ্বিতীয় গ্রন্থ হিসেবে প্রকাশিত ‘নরসিংদীর আঞ্চলিক শব্দকোষ’ নরসিংদীর আঞ্চলিক ভাষায় মুদ্রিত এই বইয়ের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে নরসিংদীর মানুষের মৌলিক ভাষা সম্পর্কে অবহিত করবে। আমাদের প‚র্বপুরুষরা যে ভাষায় কথা বলে গেছেন তা আজ হারিয়ে যেতে বসেছে। সেই হারিয়ে যাওয়া ভাষা থেকে সব একটি একটি করে শব্দ তুলে এনে গ্রন্থে লিপিবদ্ধ করেছেন লেখক। আমরা হয়তো থাকবো না কিন্তু লেখকের এই লেখা আগামী প্রজন্মের কাছে আমাদের পূর্বপুরুষদের মুখের ভাষা, তারা কোন ভাষায় কথা বলতো কিভাবে কথা বলতো সে সেটা তুলে ধরবে।

এন’নস /এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host