1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীর পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষ; গুলিবিদ্ধ ৩ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:57 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নরসিংদীর পলাশে বিএনপির শোডাউনকে কেন্দ্র করে সংঘর্ষ; গুলিবিদ্ধ ৩

  • Update Time : Sunday, June 15, 2025
  • 135 Time View

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর পলাশে সাংগঠনিক শোডাউনকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে এক ছাত্রদলকর্মী গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

রোববার (১৫জুন) সন্ধ্যায় জেলার পলাশ উপজেলা সদরের বিএডিসি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ছাত্রদলের কর্মীর নাম মো. ইসমাইল হোসেন (২৬)। ইসমাইল ঘোড়াশাল পৌর এলাকার খানেপুর মহল্লার আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানান, বিকেলে পলাশ বাসস্ট্যান্ড এলাকা থেকে শোডাউনের উদ্দেশে উপজেলা ছাত্রদলের একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিএডিসি মোড় এলাকায় গেলে বিপরীত দিক থেকে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলের নেতৃত্বে তাঁর সমর্থকদের একটি শোডাউনের মুখোমুখি হয়। এসময় দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহত হন উপজেলা ছাত্রদলের কর্মী ইসমাইল হোসেন ও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলসহ আরও একজন। খবর পেয়ে পলাশ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের মধ্যে ছাত্রদল কর্মী ইসমাইলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বিএনপি নেতা ফজলুল কবির জুয়েলকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল রোববার নরসিংদী-২ (পলাশ) নির্বাচনী এলাকায় শোডাউন করতে আসেন। এসময় ছাত্রদলের নেতাকর্মীদের সাথে সংঘর্ষ বাধে এবং ৩ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিবেশ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host