1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরন, গুলিবিদ্ধ সহ আহত ৪ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:25 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরন, গুলিবিদ্ধ সহ আহত ৪

  • Update Time : Saturday, June 22, 2024
  • 237 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি ::

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার, পূর্ব বিরোধ ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন হত্যার জের ধরে দুই পক্ষের সমর্থকদের মধ্যে গুলাগুলি ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে।

শনিবার (২২ জুন) বেলা সাড়ে ৪ টায় উপজেলার মেথিকান্দা এলাকায় লেয়াকত আলী ওরফে লইক্কা মিস্ত্রি ও হরযত আলী ওরফে হরজু সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষনিকভাবে গুলিবিদ্ধ অবস্থায় বকুল মিয়া (৪৮) নামে একজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। বাকি আহতদের নাম জানা যায়নি। লেয়াকত আলী ওরফে লইক্কা মিস্ত্রির বাড়ির লোকজন নিহত ভাইস চেয়ারম্যান মো. সুমন মিয়া সমর্থীত।

গত ২২ জুন নির্বাচনী প্রচারনায় গিয়ে সুমন মিয়া প্রতিপক্ষ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকদের হামলায় নিহত হন। এরপরই হযরত আলী ওরফে হরজু সমর্থকদের সাথে লেয়াকত আলী মিস্ত্রি বাড়ির সমর্থকদের মধ্যে পূর্ব বিরোধটি বেড়ে যায়। এরই জেরে আজ বেলা সাড়ে ৪ টা থেকে দফায় দফায় ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে নিহত সুমনের পক্ষ লেয়াকত আলী সমর্থকদের উপর মুহুর্মুহু গুলি ও ককটেল বিস্ফোরন ঘটায় রুবেল ও তার সমর্থকরা।

সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান আল আলম সাংবাদিকদের বলেন, ধারনা করা হচ্ছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host