
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়নের কমলপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার (৮জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার মেথিকান্দা রেলওয়ে স্টেশনের প্রায় দুই কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটেছে।
এখন পর্যন্ত নিহতদের নাম-পরিচায় জানা যায়নি। এছাড়া কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে তাও জানা যায়নি। স্থানীয়দের ধারনা দূর্ঘটনার পিছনে কোন বড় ধরনের ষড়যন্ত্র থাকতে পারে।
পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশগুলো ফাঁড়িতে নিয়ে আসেন নরসিংদী রেলওয়ে পুলিশ।
এবিষয়ে রায়পুরা থানা সার্কেল আফসান আল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশগুলো নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশ সনাক্ত হলে পরে জানানো হবে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের শহীদ দেখবো কীভাবে কি হয়েছে।
এন’নস/এমনআ
Leave a Reply