1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য সহ গ্রেফতার ২ - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:26 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযানে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্য সহ গ্রেফতার ২

  • Update Time : Monday, July 29, 2024
  • 229 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও রায়পুরা থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে দেশীয় তৈরী ওয়ান শুটারগান, চাইনা রাইফেল, ম্যাগজিন, গোলাবারুদ ও মাদকদ্রব্য সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দি কান্দাপাড়া গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে ইউনুস আলী ও হাসনাবাদ এলাকার হানিফ মিয়ার ছেলে আজিজুল (২০)।

সোমবার (২৯ জুলাই) দুপুরে রায়পুরা থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সাফায়াত হোসেন পলাশ। এসময় তিনি সাংবাদিকদের বলেন, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের নির্দেশনা ও থানার উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগীতায় রবিবার রাতে রায়পুরা থানার উপপরিদর্শক মাহমুদুল হাসানের একটি চৌকস টিম নিলক্ষ্যা ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এসময় নিলক্ষার সোনাকান্দি মোর্শেদ মেম্বারের কাঠ বাগানের ভেতর থেকে ইউনুস নামে একজনকে আটক করা হলে তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ এবং ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসব ব্যাপারে থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা দায়ের করা হয়।

অপরদিকে র‌্যাবের আলাদা একটি অভিযানে রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকা থেকে নরসিংদী জেলা কারাগারের ক্যান্টিন বয় আজিজুল নামে একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ২টি অস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগজিন উদ্ধার করে রায়পুরা থানা হেফাজতে দিয়েছে বলে জানান রায়পুরা থানার ওসি। এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে একটি অস্ত্র মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদ সম্মেলনে থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) প্রবীর কুমার ঘোষ, এসআই আব্দুল হালিম, রকিবুল ইসলাম, এএসআই জোবায়ের হোসেন সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host