1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:18 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নরসিংদীর রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হত্যা

  • Update Time : Wednesday, May 22, 2024
  • 296 Time View
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি  :  ৩য় ধাপে অনুষ্ঠিতব্য ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় যাওয়ার সময় তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা।
বুধবার (২২ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ইসমাইল হোসেন রাজিব সুমন মিয়ার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। সুমনের কর্মী সমর্থক ও সূত্রে জানা গেছে, বুধবার সুমন মিয়া তালা প্রতীক এর জন্য রায়পুরা চরাঞ্চলে গনসংযোগ এ যান। সুমনের গাড়িবহর চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় পৌছালে প্রতিপক্ষ প্রার্থী আবিদ হাসান রুবেলের সমর্থকদের সাথে মুখোমুখি হয়। তখন উভয় প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ ও গুলাগুলি হয়।
এসময় রুবেল ও তার সমর্থীতদের হামলায় গুরুতর আহত হন তালা প্রতীকের প্রার্থী মো: সুমন মিয়া। তখন চরাঞ্চল থেকে পুলিশী প্রহরায় আহত অবস্থায় সুমনকে অ্যাম্বুলেন্সে করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে ডাক্তাররা তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়ার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু। তার মৃত্যুতে গোটা রায়পুরায় থমথমে অবস্থা বিরাজ করছে।
মো: সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
এবিষয়ে রায়পুরা সার্কেল আফসান আল আলম বলেন, সকালে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবেদ হাসন রুবেল ও মো. সুমন মিয়া সমর্থকদের প্রথমে হাতাহাতি ও পরে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় সুমন মিয়া আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সাথে জড়িত প্রকৃত অপরাধীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host