1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতির সাথে রায়পুরা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:37 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতির সাথে রায়পুরা স্বেচ্ছাসেবক দলের মতবিনিময়

  • Update Time : Monday, April 28, 2025
  • 177 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি খায়রুল কবির খোকন এর সাথে রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। সেমবার (২৮এপ্রিল) বিকালে ঢাকায় সভাপতির নিজস্ব বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং দলীয় কার্যক্রম আরও গতিশীল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। নবনির্বাচিত সভাপতি তাঁর বক্তব্যে বলেন, “দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে তরুণদের ভূমিকা অপরিসীম। রায়পুরা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উজ্জীবিত মনোভাব আমাকে আশান্বিত করেছে।”

সভায় রায়পুরা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আক্তার হোসেন, সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ ফুলেল শুভেচছা জানান। এসময় জেলা বিএনপির সাবেক সদস্য ও প্রয়াত এমপি মাইন উদ্দিন ভুইয়ার সুযোগ্য সন্তান মো. রফিকুল আমিন ভুইয়া রুহেল উপস্থিত ছিলেন।

আলোচনায় সাংগঠনিক কার্যক্রম, সদস্য সংগ্রহ অভিযান এবং আগামী দিনের আন্দোলন সংগ্রাম নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে সবাই দলীয় ঐক্য ও নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং ন্যায়ের জন্য লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host