1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
প্রান্তিক খামারিদের অংশগ্রহণের মধ্যদিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:13 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

প্রান্তিক খামারিদের অংশগ্রহণের মধ্যদিয়ে প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন

  • Update Time : Thursday, November 27, 2025
  • 95 Time View

এম নূরউদ্দিন আহমেদ : “দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদের হবে উন্নতি” এ স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে বুধবার (২৬নভেম্বর) সকালে পৌরসভা চত্বরে এ প্রদর্শনীর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. ইশরাত জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা খলিলুর রহমান সজীব, নরসিংদী সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হাসিনা বেগম, হিসাব রক্ষন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, পৌরসভার প্রধান কর্মকর্তা মনিরুজ্জামান, প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, সাবেক সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, মোহাম্মদ মোস্তফা খান, সাধারণ সম্পাদক রফিকুল হক, রিপোর্টাস ক্লাবের সভাপতি তৌফিকুল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক নেতা, পশুপালন সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় বক্তারা বলেন, “দেশের খাদ্য নিরাপত্তা, দুধ–ডিম–মাংস উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। আধুনিক প্রযুক্তি, সঠিক পরিচর্যা ও সচেতনতার মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব।” প্রদর্শনীতে ছিল উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া ও হাঁস–মুরগির প্রদর্শনী দুগ্ধ ও মাংস উৎপাদন বাড়ানোর আধুনিক প্রযুক্তির পরিচিতি, পশুর রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে পরামর্শ বুথ, শিক্ষার্থী ও দর্শনার্থীদের জন্য সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়া স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পশুখাদ্য, ভেটেরিনারি পণ্য এবং আধুনিক ফার্মিং উপকরণও প্রদর্শন করা হয়। প্রদর্শনীকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ প্রাণিসম্পদ উন্নয়ন, পশুপালনে উৎসাহ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host