1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বিএনপি জনগণের অধিকার আদায় ও জানমালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর -খোকন - Narsingdir Notun Shomoy
April 19, 2026, 4:58 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

বিএনপি জনগণের অধিকার আদায় ও জানমালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর –খোকন

  • Update Time : Tuesday, August 5, 2025
  • 241 Time View

নিজস্ব প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব, ডাকসু’র সাবেক জিএস এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, বিএনপি জনগণের অধিকার আদায় ও জানমালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। কোন ষড়যন্ত্র – চক্রান্ত করে বিএনপিকে ধ্বংস করা যাবে না। বিএনপি হলো খালেদা জিয়া-তারেক জিয়ার দল।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভা বিএনপি আয়োজিত এস.পি ইনস্টিটিউশন স্কুল মাঠে জুলাই-আগস্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র‌্যালীতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের গণতান্ত্রিক অধিকার আদায় না হওয়া পর্যন্ত বিএনপি আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা সরকারকে সহযোগীতা করে যাবো। কিন্তু ইসলামী দল ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাহলে বিএনপি তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।

নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি মো: আবু সালেহ চৌধুরী সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি বিজি নওশের, নরসিংদী জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু, শ্রমিক দলের সভাপতি রবিউল ইসলাম রবি, মাধবদী পৌরসভার বিএনপি সভাপতি আমান উল্লাহ আমান, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির রনি প্রমুখ।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host