• বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে কারাদণ্ড ২৪ ঘণ্টার ব্যবধানে ৬ শিশুর মৃত্যু; স্বজনদের আহাজারি বেলাবোতে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় ৯৬ ব্যাচ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান সাংবাদিক এম নূরউদ্দিন আহমেদের জন্মদিন আজ মেথিকান্দা স্টেশনের ‘ববি’ হত্যা: যৌথ অভিযানে গ্রেপ্তার ৫, স্বস্তি এলাকাজুড়ে রায়পুরায় বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ মিলন মিয়া আর নেই, সর্বমহলে শোক রায়পুরার উন্নয়ন নিয়ে এলজিইডি প্রধানের সাথে সাক্ষাৎ করেছেন এমপি আশরাফ উদ্দিন বকুল আজীবন বিএনপি করে মরতে চাওয়া সেই আ.লীগ নেতার বক্তব্যে ফুঁসে উঠেছেন বিএনপি নেতা দীপক দত্ত অসাধরন একটি কবিতা “সত্য প্রকাশে বাঁধা, লিখেছেন আবু কাওছার

বেলাবোতে উপজেলা ছাত্রদলের দো’য়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

বেলাবো (নরসিংদী) প্রতিনিধি: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নরসিংদীর বেলাবো উপজেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) বৃহস্পতিবার বিকেলে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মরিচাকান্দা গ্রামের শামছুল হুদা রহমানীয়া মাহমুদীয়া শরীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় বেলাবো উপজেলা ছাত্রদলের আয়োজিত অনুষ্ঠানে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচকরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার ওপর আলোকপাত করেন।

বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, জাতীয়তাবাদী রাজনীতির প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের অন্যতম রূপকার। তাঁর দেশপ্রেম, নেতৃত্বগুণ ও আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ফরিদ মিয়া, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন শ্যামল, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নরসিংদী জেলা জিয়া শিশু-কিশোর কমিটির সহ-সভাপতি অহিদুজ্জামান অহিদ, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ জুয়েল মেম্বার, বেলাবো উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য হুমায়ুন কবির শরীফ, ছাত্রদল নেতা মোঃ ওলী মিয়া, মোঃ রাকিব মিয়া, মোঃ মাহিন মিয়া, মোঃ মামুন মিয়া, মোঃ পিয়াল মিয়া, মোঃ শাকিল মিয়া সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক, আলেম-ওলামা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এননস/এমনআ/রায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category