1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় অটোরিকশা চালক হত্যার ঘটনায় ৩ জনকে যাবজ্জীবন দিয়েছে বিজ্ঞ আদালত - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:24 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় অটোরিকশা চালক হত্যার ঘটনায় ৩ জনকে যাবজ্জীবন দিয়েছে বিজ্ঞ আদালত

  • Update Time : Sunday, March 24, 2024
  • 309 Time View

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় অটোরিকশা চালক হত্যার ঘটনায় ৩ জন আসামীকে যাবজ্জীবন ও এক নারীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত। মামলার রায় প্রকাশে সন্তুষ্টি প্রকাশ করেন মামলাটি রাষ্ট্র পক্ষে আইনজীবী ও নিহতের পরিবার।

রোববার (২৪মার্চ) দুপুরে নরসিংদীর দায়রা জজ ৩য় আদালতের বিচারক আ.ন.ম ইলিয়াস এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামীরা হলেন- নরসিংদী শহরের বিলাসদী এলাকার সোলাইমানের ছেলে আলাল মিয়া ওরফে বিল্লাল (৩৫), রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের বীরগাঁও এলাকার মোসলেম মিয়ার ছেলে কাউছার মিয়া (২৮), বল্লবপুর গ্রামের ধন মিয়ার ছেলে রুবেল মিয়া (৩১) ও আব্দুর রহিমের স্ত্রী রুবিয়া বেগম (৪৫)।

এদের মধ্যে আসামী আলাল, কাউসার ও মো: রুবেল কে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং রুবিয়া বেগমকে ৬ মাসের জেল ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নিহতের পরিবার ও আইনজীবী সূত্রে জানাগেছে, গত ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর অটোরিকশা চালক বিজয় মিয়া নরসিংদী শহর থেকে বের হয়ে রায়পুরার আমিরগঞ্জ ইউনিয়ন এর মাহমুদনগর এলাকায় পৌছাঁলে নির্জন স্থানে নিয়ে হত্যা করে অটোরিকশাটি ছিনিয়ে নেন আসামিরা।

ঘটনার পরদিন ২৫ সেপ্টেম্বর অটোরিকশা চালক বিজয়ের লাশ উদ্ধার করে পুলিশ। পরে নিহতের মা মিনারা বেগম বাদী হয়ে রায়পুরা থানায় অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের এর ২ দিনের মধ্যে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরা বিজয় হত্যায় জড়িতদের গ্রেফতার করে। পরে তারা আদালতে হত্যার দায় স্বীকার করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট খন্দকার হালিম বলেন, দ্রুততম সময়ের মধ্যে এমন একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। দোষীরা তাদের উপযুক্ত সাজা অবশ্যই পাবে।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host