1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় অভিবাসী কর্মীদের একত্রীকরনে রেইসির সেমিনার - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:49 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় অভিবাসী কর্মীদের একত্রীকরনে রেইসির সেমিনার

  • Update Time : Monday, March 4, 2024
  • 285 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

“প্রত্যাগত অভিবাসী ফিরে এলেও পাশে আছি ” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরনে রেফারেল এবং আরপিএল সংক্রান্ত বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহিদ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড (তথ্য প্রযুক্তি,গবেষণা ও পরিকল্পনা) উপসচিব মো: গিয়াস উদ্দিন।

এসময় ওয়েলফেয়ার সেন্টারের সহকারি পরিচালক আমিনুল হক, বিএমইটির সহকারী পরিচালক এনামুল হক, ওকাপ এর প্রতিনিধি শরিফুল ইসলাম সবুজ, ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড এর কাউন্সিলর টুটুল চাম্বুগর, ডেপুটি কাউন্সিলর তাজ উদ্দিন খন্দকার বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা আক্তার, প্রেসক্লাবের সভাপতি এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারন সম্পাদক অজয় সাহা-সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সেমিনারে অধিবাসী কর্মীদের উদ্দেশ্যে কর্মকর্তারা বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এবং বিদেশ ফেরত অধিবাসীদের বিভিন্ন কথা শুনে তাদের সমাধানের প্রক্রিয়া জানান।

এন’নস/এমনআ/জুয়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host