1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টেটা ও গুলিবিদ্ধে আহত ৪, বাড়ি-ঘর ভাঙচুর - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:06 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, টেটা ও গুলিবিদ্ধে আহত ৪, বাড়ি-ঘর ভাঙচুর

  • Update Time : Sunday, July 7, 2024
  • 229 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে ককটেল বিস্ফোরণ, গুলি ও দফায় দফায় হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের লোকদের ছোড়া গুলি, টেটা নিক্ষেপ ও মারধরের শিকার হয়ে উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।

রবিবার (০৭ জুলাই) ভোরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা এলাকায় বেনজির আহমেদ ওরফে বেনু মেম্বার ও রফিকুল ইসলাম রবি’র সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। আহতরা হলো, ওই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে নাছির উদ্দিন (৬৫), ভাটি বদরপুরের আমজাদ হোসেনের ছেলে সালমান মিয়া (১১) তারা বেনু মেম্বারের সমর্থক বলে জানা গেছে। এবং রবি সমর্থক আলী হোসেন (৬৫) টেটাবিদ্ধ ও শফিকুল ইসলাম (৫০) মারধরের শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন। আহতরা জেলার বিভিন্ন হাসপাতাল ও ঢাকায় চিকিৎসা নিচ্ছেন।

সরজমিনে গেলে স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার ও বালু ব্যবসাকে কেন্দ্র করে রবি ও বেনু মেম্বার ও তাদের সমর্থীত লোকদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিলো। এ নিয়ে বিগত দিনগুলোতে তাদের মধ্যে কয়েক দফায় হামলা, সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষের পর হামলা, মামলা ও গ্রেফতার আতঙ্কে রবির লোকজন এলাকা ছাড়া থাকে। দীর্ঘ তিন মাস এলাকার বাইরে থাকার পর রোববার ভোরে রবির লোকজন এলাকায় উঠার চেষ্টা করলে বেনু সমর্থকরা প্রতিহত করার চেষ্টা করে। পরে তাদের মধ্যে ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে।

রবির মা রওশনারা বেগম বলেন, দুপুরে বেনু সমর্থীত কয়েকজন এসে বাড়ি-ঘরে এলোপাথাড়ি কুপাতে থাকে এবং ঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করতে থাকে। রবির বোন রোকসানার একটি টিনশিড ঘর কুপিয়ে সব এলোমেলো করে দিয়েছে। এবং আশরাফুল ইসলামের একটি ভবনে ঢুকে জিনিসপত্র ভেঙে দিছে। তাদের ৪টি বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে জানান তিনি। ইউপি সদস্য বেনজির আহমেদ বেনু বলেন, ভোরে ফজরের নামাজের পর হঠাৎ ককটেলের শব্দ শুনতে পান। তখন জানা যায় রবির লোকজন এলাকায় ঢুকেছে। তখন এলাকার লোকজন আমাকে এলাকা থেকে বের হয়ে যাওয়ার জন্য বললে আমি পশ্চিমে গিয়ে দেখি অনেক লোকজন সেখানে জড়ো হয়ে আছে। হামলা ভাঙচুর ও মারধরের ঘটনায় নিন্দা জানান তিনি।

রায়পুরা থানার ওসি সাফায়াত হোসেন পলাশ মুঠোফোনে সাংবাদিকদের জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সমর্থকদের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পৌছেছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রিপোর্ট লেখা অবস্থায় রোববার বেলা ৪ টা পর্যন্ত এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।

এন’নস/এমনআ/আজিজ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host