• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
অসাধরন একটি কবিতা “সত্য প্রকাশে বাঁধা, লিখেছেন আবু কাওছার ঘরের ছেলে ঘরে ফিরেছে, লজ্জার কিছু নেই — আলী আহমেদ দুলু রায়পুরায় মৎস চাষি নির্বাচনে অনিয়মের অভিযোগ রায়পুরায় স্কুল ফিডিংয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এলাকাবাসীর সংবাদ সম্মেলন রায়পুরায় কৃষকদের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ বিএনপি নেতা দীপক দত্তের ভগ্নিপতি নিখোঁজ, পরিবারে উদ্বেগ রায়পুরায় শিক্ষার্থী ওয়ালিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন রায়পুরায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেলাবোতে মিথ্যা ধর্ষণ চেষ্টা মামলা দিয়ে হয়রানি; প্রতিবাদে মানববন্ধন শিল্পবিপ্লবের এই যুগে যে জাতি বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে থাকবে সে জাতিই বিশ্ব নেতৃত্ব দেবে: এমপি আশরাফ উদ্দিন বকুল

রায়পুরায় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হলো ভূমি সেবা মেলা

এম নূরউদ্দিন আহমেদ
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

এম নূরউদ্দিন আহমেদ :  নরসিংদীর রায়পুরা উপজেলায়  ভূমি সংক্রান্ত সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯মে) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা হযরত আলী ভুইয়া, পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সামালগীর আলম, মহিলা কর্মকর্তা ফাতেমা বেগম সহ অফিসের কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসনে সাধারণ মানুষকে সচেতন করতে এবং দ্রুত সেবা প্রদান নিশ্চিত করতেই এ মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা, ই-নামজারি আবেদনসহ বিভিন্ন বিষয়ে সরাসরি তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও আগত সেবাগ্রহীতাদের ভূমি বিষয়ক নানা সমস্যার সমাধানে পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনগণকে হয়রানিমুক্ত ও সহজ ভূমি সেবা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে এ ধরনের মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এননস/এমনআ /রায়


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category