• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন প্রতিষ্ঠার প্রথম বছরেই একেএম ইন্টারন্যাশনাল এর চমক বেলাবোতে জমি সংক্রান্ত বিরোধ, আদালতে মামলা রায়পুরায় দেশীয় এক নলা বন্দুক-গুলি ও ককটেল উদ্ধার রায়পুরায় ‘খাকচক প্রিমিয়ার লীগ’ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল রায়পুরার কাকন নদী দ্রুত খনন করা হবে: এমপি আশরাফ উদ্দিন বকুল রায়পুরা প্রেসক্লাবে দূর্বৃত্তদের তান্ডব, ব্যাপক ভাংচুর ও চুরি রায়পুরা পৌরসভা বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত রায়পুরায় ৫বছর বয়সী শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে দোকানদার গ্রেফতার রায়পুরায় জাল দলিল সৃজন করে প্রতিবেশীর সম্পত্তি আত্মসাতের পাঁয়তারা, জনমনে ক্ষোভ

রায়পুরায় শিক্ষার্থী ওয়ালিদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

এম নূরউদ্দিন আহমেদ : নরসিংদীর রায়পুরায় শিক্ষার্থী ওয়ালিদ হাসান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ মাঠে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় নিহত শিক্ষার্থী ওয়ালিদ এর মামা সৌদি আরব প্রবাসী হেলাল উদ্দিন, চান্দেরকান্দি ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার আব্দুর রশিদ, মো. শামসুল হকসহ নিহতের স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, নিহত ওয়ালিদ হাসান এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী ছিলো।সে মেধাবী ও ধার্মিক ছেলে ছিলো। ছোট সময় থেকে পিতার স্নেহ বঞ্চিত হলেও মামা হেলাল উদ্দিন নিজ সন্তানের মতো তাকে লালনপালন করেছে। কিন্তু ঘাতক জাকির হোসেন ওয়ালিদকে ৩দিন গুম রেখে নির্মম নির্যাতন করে তাকে হত্যা করেছে। মানববন্ধনে উপস্থিত জনতা নিহত ওয়ালিদ হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামী জাকির সহ জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।

উল্লেখ্য, গত ২০ জুলাই দিবাগত রাতে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বাহেরচর মধ্যপাড়া গ্রামের জাকির মিয়ার উঠান থেকে স্কুল শিক্ষার্থী ওয়ালিদ হাসান (১৭) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের মামা হেলাল উদ্দিন বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান করে ৪জনের বিরুদ্ধে রায়পুরা থানায় হত্যা মামলা দায়ের করেছে। এর মধ্যে রায়পুরা থানা পুলিশ তিনজন আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category