1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় উপজেলা প্রশাসনের প্রোগ্রাম বয়কট করেছেন স্থানীয় সাংবাদিকরা - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 1:22 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় উপজেলা প্রশাসনের প্রোগ্রাম বয়কট করেছেন স্থানীয় সাংবাদিকরা

  • Update Time : Sunday, July 14, 2024
  • 254 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে  ১২শত প্রান্তিক কৃষকদের বীজ ও সার সহায়তা বিতরণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানটিতে  স্থানীয় সাংবাদিকদের আসন ব্যবস্থা না রাখায় তাৎক্ষনিক চলমান অনুষ্ঠানটি বয়কট করেছে স্থানীয় সাংবাদিকরা।

শনিবার (১৩ জুলাই) উপজেলা পরিষদ গণমিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.  ইকবাল হাসান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ড. বদিউল আলম।

অনুষ্ঠানস্থল উপজেলা পরিষদ হলরুমে প্রায় শতাধিক লোকজনের আসন ব্যবস্থা থাকলেও রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ হিসেবে পরিচিত গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের জন্য রাখা হয়নি একটি আসনও। এতে ক্ষুব্ধ হয়েছেন স্থানীয় সাংবাদিক নেতারা। পরে নেতাদের সিদ্ধান্ত মোতাবেক অনুষ্ঠানটি বয়কট করা হয়।

ঘটনার ব্যাপারে রায়পুরা প্রেসক্লাব সভাপতি এম নূরউদ্দিন আহমেদ বলেন, যেখানে মান্যবর জেলা প্রশাসক মহোদয়  প্রধান অতিথি সেখানে সাংবাদিকদের আসন না রাখা খুবই দুঃখজনক। তাই ক্ষুব্ধ হয়ে স্থানীয় সাংবাদিকরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন।

রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মোস্তফা খান বলেন, ঘটনাটি সত্যিই দুঃখ্যজনক। উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি থাকা মানেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এখানে সকল সংবাদকর্মীর আসনের দরকার পড়েনা কিন্তু সাংবাদিক সংঠনের সভাপতি-সম্পাদক, সিনিয়র সাংবাদিক সহ ৫/৬ জনের আসন রাখা উচিত ছিল। যদি ইচ্ছাকৃতভাবে কর্তৃপক্ষ এমনটা করে থাকেন, তাহলে অনুষ্ঠানে প্রশ্নবিদ্ধ কিছু কার্যক্রম থাকার আশংকা করা যাচ্ছে।

এছাড়াও ঘটনাটি অত্যান্ত লজ্জাজনক বলে মন্তব্য করেছেন রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল হক, রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান, রায়পুরা প্রেসক্লাব সাবেক সভাপতি মাহবুবুল আলম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা,প্রেসক্লাবের কার্যকরী সদস্য খন্দকার শাহনেওয়াজ, দৈনিক কালের কন্ঠের রিপোর্টার আব্দুল কাদির, ভোরের সময় প্রতিনিধি তৌফিকুল হক, ঢাকা পোষ্ট প্রতিনিধি তন্ময় সাহা, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি শফিকুল ইসলাম সহ আরও অনেকে।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host