1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - Narsingdir Notun Shomoy
April 16, 2026, 2:09 pm
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

  • Update Time : Tuesday, May 27, 2025
  • 137 Time View

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় আসন্ন ঈদুল আযহা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২৭ মে) সকালে রায়পুরা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতি সভায় রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা খান নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, রায়পুরা উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফরিদ উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৌফিকুর রহমান তৌফিক, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মো. হারুনুর রশীদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার ঘোষ, উপজেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হক ভূইয়া মোহন, রায়পুরা জামায়াতে ইসলামী নায়েবে আমির মো. নজরুল ইসলাম মোল্লা, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান পনির, চানপু ইউপি চেয়ারম্যান আ. মোমেন সরকারসহ বিভিন্ন দপ্তরের প্রধান, ঠিকাদার, ব্যবসায়ী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।

বক্তারা রায়পুরা উপজেলায় বিভিন্ন এলাকায় মাদকের প্রসার ও ব্যবহার, চুরি-ডাকাতি, ছিনতাই সহ খুনের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এর প্রতিকার নিয়ে বিষদ আলোচনা করেন। বিশেষ করে আসন্ন পবিত্র ইদুল আযহা উপলক্ষে বিভিন্ন বাজার, রাস্তা-ঘাটের অপরাধ দমন ও নিরাপত্তা জোরদার  বিষয়ে আলোচনা করা হয়।

এন’নস/এমনআ 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host