
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। সোমবার (১৫ জুলাই) বেলা ৩টায় রায়পুরা মিলন মন্দির প্রাঙ্গণ থেকে বের হয় উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রা।
বর্ণিল সাজে সজ্জিত বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতি নিয়ে বের হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হাসান উল্টো রথযাত্রার উদ্বোধন করেন। পরে তা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার মিলন মন্দিরে গিয়ে শেষ হয়। এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে রথযাত্রা উৎসবের ৯ দিনব্যাপী নানা অনুষ্ঠানের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, রায়পুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত শ্রী প্রবীর ঘোষ, পুজা উদযাপন কমিটির সহসভাপতি সমীর রায়, সাধারণ সম্পাদক তাপস কুমার বিশ্বাস, পৌরসভা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক অজয় সাহা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এডভোকেট চন্দন কান্তি সাহা, সভাপতি, রায়পুরা উপজেলা পূজা উদযাপন পরিষদ।
এন’নস/এমনআ
Leave a Reply