1. admin@narsingdirnotunshomoy.com : adminnns24 :
  2. raipuranews71@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
রায়পুরায় এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা - Narsingdir Notun Shomoy
April 19, 2026, 4:57 am
শিরোনাম :
নরসিংদী জেলা প্রেসক্লাবের আত্মপ্রকাশ, সভাপতি আউয়াল সম্পাদক সজল রায়পুরায় নিখোঁজের পর ছাদ থেকে শিশুর মরদেহ উদ্ধার, ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট রায়পুরায় সৌহার্দ্য ও সম্প্রীতির সমাজ বিনির্মানে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল রায়পুরায় সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত রায়পুরায় নারীদের মানববন্ধনে হামলার ঘটনায় ১১ দিনেও ব্যবস্থা নেয়নি পুলিশ, অভিযোগ বাদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মানববন্ধনে বিএনপি নেতার হামলা ও সাংবাদিকদের কাজে বাঁধা রায়পুরায় প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে বিএনপি নেতার হামলা, সাংবাদিকদের কাজে বাধা সার্বিয়া ও ইতালি নেওয়ার কথা বলে কয়েক কোটি টাকা নিয়ে লাপাত্তা দালাল চক্র রায়পুরা পৌরসভায় যান চলাচলে টোল মুক্ত ঘোষণা

রায়পুরায় এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যা

  • Update Time : Friday, May 2, 2025
  • 151 Time View

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নেরএলাকায় রাজন শিকদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (২ মে) দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাজনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকা জুড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্ট করেও অনেকে উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  নিহত রাজন পাড়াতলী ইউনিয়নের আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে ও সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভাই মো. রাসেল মিয়া। পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষার একটি বিষয়ের পরীক্ষা দিয়ে বাড়িতে যান রাজন। পরে বিকাল বেলা বন্ধুদের সাথে  আলীনগর বাজার মোড়ে খেলাধুলা করছিলো রাজন। এ সময় একই ইউনিয়নের মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ী এলাকার এক অটোরিকশা চালকের। উভয়েট ঝগড়া মেটাতে  এগিয়ে আসেন রাজনসহ আশপাশের লোকজন। এতে জাহাঙ্গীর ও তার অনুসারীরা বিষয়টি সহজভাবে না নিয়ে আলীনগর বাজারে একটি দোকানে হামলা চালায়। সেখানে রাজনকে পেয়ে লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়।

হামলায় গুরুতর আহত অবস্থায়  রাজনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়, কিন্তু শেষ পর্যন্ত প্রাণ বাঁচানো সম্ভব হয়নি তার। নিহতের ভাই রাসেল মিয়া জানান, ‘সেদিন আমার বিকাশের দোকানেও হামলা চালায় তারা। দোকান ভাঙচুর করে এবং নগদ টাকা লুট করে। আমার ভাই রাজনকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে।’ অভিযুক্ত জাহাঙ্গীর ও তার লোকজন বর্তমানে আত্মগোপনে রয়েছেন। তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রবীর কুমার ঘোষ জানান, ‘একজন এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনার বিস্তারিত জানি না। নিহতের স্বজনরা থানায় অভিযোগ দিতে যোগাযোগ করেছেন।’ এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। রাজনের মৃত্যুতে সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোক ও ক্ষোভ বিরাজ করছে। এলাকার মানুষ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এন’নস/এমনআ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Narsingdirnotunshomoy.com
Web Design & Developed By Khan IT Host